spot_img

ভোট কারচুপির সাথে জড়িত ইউএনওদেরও বিচার করতে হবে: ফারুক

অবশ্যই পরুন

শুধু জেলা প্রশাসক ও পুলিশ সুপারদেরই নয়, গত তিন নির্বাচনে ভোট কারচুপির সাথে জড়িত উপজেলা নির্বাহী অফিসারদেরও (ইউএনও) বিচারের আওতায় আনতে হবে— এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

শনিবার (১ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আবারও দেশবিরোধী চক্রান্ত শুরু হয়েছে। এই চক্রান্তকে রুখতে দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন প্রয়োজন। নির্বাচনের মাধ্যমেই সকল সমস্যার সমাধান হবে।

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি প্রসঙ্গে তিনি বলেন, নতুন দলকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অভিনন্দন। এ সময় নতুন দলটিকে গণতন্ত্রের স্বপক্ষে থাকার আহ্বানও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

সিলেটে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

একদিনের সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ৯টা ৫৮ মিনিটে তাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী...

এই বিভাগের অন্যান্য সংবাদ