spot_img

চতুর্থ গ্র্যামি জয় শাকিরার, নিলেন বড় সিদ্ধান্ত

অবশ্যই পরুন

পপ গায়িকা শাকিরা চতুর্থবারের মত গ্র্যামি জয় করলেন। ‘লাস মুজেরেস ইয়ো না লোরান’ অ্যালবামের জন্য এই পুরস্কার পেয়েছেন শাকিরা।

আর এর সঙ্গেই একটি বড় সিদ্ধান্ত নিলেন গায়িকা! জানালেন, তার এই পুরস্কারটি উৎসর্গ করছেন অভিবাসী ভাইবোনদের জন্য। তারা ভালোবাসার যোগ্য। তাদেরই এটা প্রাপ্য। আমি সবসময় তাদের লড়াইয়ের পাশে আছি।

এ সময় বিশ্বের প্রতিটি কর্মরত মহিলার পরিশ্রমকেও কুর্নিশ জানান শাকিরা।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিরার দুই সন্তান মিলান এবং সাশা। পুরস্কার শাকিরার হাতে তুলে দেন জেনিফার লোপেজ।

পুরস্কার গ্রহণের পাশাপাশি দর্শকদের সম্মোহিত করেছেন তার পারফর্মেন্স। পুরস্কারের আসরে গায়িকার বেলি ড্যান্স মুগ্ধ করেছে সবাইকে।

সর্বশেষ সংবাদ

গুরুত্বপূর্ণ শ্রমঘন ছয়টি শিল্প অঞ্চলে হাসপাতাল করা হবে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের গুরুত্বপূর্ণ ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পর্যায়ক্রমে নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

এই বিভাগের অন্যান্য সংবাদ