spot_img

মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১০ নেতাকর্মী আটক

অবশ্যই পরুন

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকা থেকে মিছিলের প্রস্তুতিকালে পুলিশের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১০ নেতাকর্মী। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে থানার নেভাল-২ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন সাব্বির হোসেন (২৩), মোহাম্মদ সাজিদ ইরফান (২০), কামরুল ইসলাম ওয়াসিম (১৯), সাজ্জাদ হোসেন মারুফ (২০), আবু বক্কর সিদ্দিক (২৩), মোহাম্মদ শাহিদ সাব্বির (২২), তন্ময় দাশ (২৩), নিলয় শীল (২৩), কৌশিক ধর (২২) এবং সোলেমান আহমেদ (২৫)।

সদরঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিব সাত্তি জানান, আটককৃতরা মিছিলসহ নাশকতামূলক কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, খবর পেয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সর্বশেষ সংবাদ

রিজওয়ানা-খলিলুর রহমানের গ্রেফতারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

বিদায়ী অন্তর্বর্তী সরকারের বন, পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে (বর্তমানে বিএনপি সরকারের...

এই বিভাগের অন্যান্য সংবাদ