spot_img

সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

অবশ্যই পরুন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড ইকোনমিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের জুরিখে পৌঁছেছেন।

প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

জেনেভায় জাতিসঙ্ঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মো: আরিফুল ইসলাম বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।

এর আগে, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

সূত্র : বাসস

সর্বশেষ সংবাদ

বিনোদন দুনিয়ার সব রেকর্ড তছনছ করে দিল স্পাইডারম্যান

বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা স্পাইডারম্যান : ব্র্যান্ড নিউ ডে। মাত্র চার দিনে ১ বিলিয়ন বা ১০০...

এই বিভাগের অন্যান্য সংবাদ