spot_img

তিন সঙ্কট মোকাবেলায় এডিবির সহযোগিতা চান পরিবেশ উপদেষ্টা

অবশ্যই পরুন

নদী দূষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও মানুষ-হাতি সংঘাত মোকাবেলায় এডিবির সহযোগিতা চেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (৫ জানুয়ারি) রাজধানীর বন অধিদফতরে পরিবেশ উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং। সাক্ষাৎকালে উপদেষ্টা এ সহযোগিতা কামনা করেন।

আটটি বিভাগের আটটি প্রধান নদী পুনরুদ্ধার পরিকল্পনার কথা তুলে ধরে ঢাকার আশপাশের নদীগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রমে এডিবির অগ্রাধিকারমূলক সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় উপদেষ্টা সহজ শর্তে ঋণ সহায়তা নিশ্চিতের পাশাপাশি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন, লবণাক্ততার প্রবেশ, জলাবদ্ধতা ও মানুষ-হাতি সংঘাত মোকাবেলায় এডিবির সহযোগিতা চান।

এডিবির কান্ট্রি ডিরেক্টর জানান, আগামী পাঁচ বছরে বাংলাদেশকে প্রতি বছর ১ বিলিয়ন ডলার সহজ শর্তে ঋণ সহায়তা দেবে এডিবি। এছাড়া বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নে অনুদানসহ আর্থিক সহায়তা আরো বাড়াবে সংস্থাটি।

এ সময় হো ইউন জং নদী পরিচ্ছন্নতা প্রকল্পে আগ্রহ প্রকাশ করেন ও নদী পুনরুদ্ধার উদ্যোগগুলোকে জাতীয় অভিযোজন পরিকল্পনায় (এনএপি) অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন। এছাড়া প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ ও জনপরামর্শ বাড়ানোর প্রতিশ্রুতিও দেন তিনি।

বৈঠকে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, যুগ্ম সচিব, প্রধান বন সংরক্ষক এবং পরিবেশ মন্ত্রণালয় ও এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র : ইউএনবি

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল...

এই বিভাগের অন্যান্য সংবাদ