spot_img

শেখ হাসিনাকে নিয়ে ‘হাটে হাঁড়ি’ ভাঙলেন সোহেল তাজ

অবশ্যই পরুন

শেখ হাসিনা সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমদের ছেলে সোহেল তাজ। এরপর তার পদত্যাগ নিয়ে চলে বহু নাটকীয়তা। সবশেষ আওয়ামী লীগ সরকারের পর একের পর এক বোমা ফাটিয়ে চলেছেন সোহেল। এবার নিজের ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরলেন আরেক অজানা গল্প।

শুক্রবার (৩ জানুয়ারি) নিজের ফেসবুকে “হাঁটে হাড়ি ভাঙা” প্রথম পর্ব প্রকাশ করেন সোহেল তাজ। সেখানে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের জানাজা প্রসঙ্গে জানান, সৈয়দ আশরাফের ৩টি জানাজা হবে শুনে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন। তিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধমক দিয়ে বলেছিলেন, ও এত বড় কী হয়ে গেল যে ৩টা জানাজা পড়াতে হবে?

প্রতিউত্তরে কাচুমাচু করে ওবায়দুল কাদের আমতা আমতা করে জবাবে বলেছিলেন, নেতাকর্মীরা ওনাকে অনেক পছন্দ করে আর তাদেরই দাবি- না মানলে সামলানো যাবে না।

সোহেল তাজ বলেন, আপনারা যারা আশরাফ ভাইকে শাপলা চত্বর নিয়ে দোষারোপ করছেন তা সঠিক নয়- তিনি হইতো কিছু কথা বলে থাকতে পারেন; কিন্তু সব সিদ্ধান্ত আসতো একেবারে ওপর থেকে।

পোস্টের শেষে সোহেল তাজ লিখেছেন, আওয়ামী লীগের ব্রেইন ওয়াশড-নষ্ট-পঁচা নীতি বা আদর্শ বিচ্যুত লুটেরা-খুনি, হত্যা-গুম-নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলব- অনতিবিলম্বে আমার এই ফেইসবুক পেইজটি আনফলো করতে। আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মোপলব্ধি-আত্মসমালোচনা করে অনুশোচনা করার।

সর্বশেষ সংবাদ

সরকার জনগণের ধর্মীয় ও রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

সরকার জনগণের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ