spot_img

স্ত্রী-ভাইসহ সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে দুদকের মামলা

অবশ্যই পরুন

সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ, তার স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় ৪১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটি থেকে মামলাগুলো দায়ের করা হয়েছে।

দুদক মহাপরিচালক মো: আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদের বিরুদ্ধে ১৭ কোটি ৫১ লাখ টাকার অবৈধ সম্পদ, তার তার স্ত্রী শিরিন আক্তার ১০ কোটি ৭৬ লাখ টাকা এবং তার ভাই হারুন অর রশীদের বিরুদ্ধে ১২ কোটি ৯৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারা ও ১৯৪৭ সালে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালি দিয়ে নির্দিষ্ট কিছু দেশের জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে তেহরান। ইরানের...

এই বিভাগের অন্যান্য সংবাদ