spot_img

র‍্যাবের হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে তদন্ত চলছে: র‍্যাবের ডিজি

অবশ্যই পরুন

র‍্যাবের হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, এমন অভিযোগের বিষয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তদন্তের মাধ্যমে প্রমাণ হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সুষ্ঠু বিচার ও তদন্তের মাধ্যমে দায় মুক্ত হতে চায় র‍্যাব। কোন সদস্য ফৌজদারি অপরাধ করলে ব্যবস্থা নেয়া হচ্ছে।

র‍্যাব ডিজি বলেন, র‍্যাবের আয়নাঘর ছিলো নাকি আছে এ নিয়ে কমিশন কাজ করছে। এসময় গুম, খুন, অপহরণসহ বেশ কিছু অভিযোগের বিষয়ে র‍্যাবের পক্ষ থেকে ভুক্তভোগীদের পরিবারের কাছে ক্ষমা চান তিনি।

৫ আগস্ট পরবর্তী সময় আইনশৃঙ্খলা উন্নয়নে কাজ করছে র‍্যাব। আন্দোলনে ছাত্র-জনতার উপর গুলি করার ভিডিও ফুটেজ দেখে অনেককে আটক করা হয়েছে। এখন পর্যন্ত সাবেক মন্ত্রীসহ মোট ৩৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ

মামদানি একজন ‘বিপজ্জনক লিডার’: ইসরায়েলি রাষ্ট্রদূত

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে ‘বিপজ্জনক লিডার’ হিসেবে আখ্যা দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। ইসরায়েলের বিরুদ্ধে মামদানির অবস্থান...

এই বিভাগের অন্যান্য সংবাদ