spot_img

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

অবশ্যই পরুন

ওয়েস্ট ইন্ডিজে ১৫ বছর পর টেস্ট জিতেছে বাংলাদেশ। সিরিজও ড্র করেছে। এবার মেহেদী হাসান মিরাজের সামনে ওয়ানডে চ্যালেঞ্জ। সেন্ট কিটর্সের ওয়ার্নার পার্কে প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন মিরাজ।

ইনজুরির কারণে এই সিরিজে নিয়মিত অধিনায়ক নাজমুল শান্ত খেলতে পারছেন না। তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিমও নেই। সৌম্য-লিটনদের সামনে তাই ভালো ব্যাটিংয়ের চ্যালেঞ্জ। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তাছাড়া দীর্ঘদিন পর একাদশে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব

বাংলাদেশ একাদশ:

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:

ব্রান্ডন কিং, এভিন লুইস, কিচি কার্টি, শাই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, জাস্টিন গ্রেভস, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, গুড়ুকেশ মোতি, আলজারি যোসেফ ও জেইডেন সিলস।

সর্বশেষ সংবাদ

সর্বোচ্চ অর্থ বরাদ্দ, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এবারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ