spot_img

রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ

অবশ্যই পরুন

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের কাছে ‘সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন-২০২৩’ পেশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বঙ্গভবনে এ প্রতিবেদন পেশ করা হয়। এ সময় আপিল বিভাগের বিচারপতি মো: আশফাকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রধান বিচারপতি বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তিনি জানান, ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়েছে। এছাড়া রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কেও অবহিত করা হয়।’

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন বলেন, ‘সুপ্রিম কোর্ট হলো বিচারপ্রার্থীদের সর্বশেষ ভরসাস্থল। প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগ যৌক্তিক সময়ে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।’

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং প্রেস সচিব মো: জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত থাকবে

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও তিন বছরের ট্রানজিশনাল পিরিয়ডে বাংলাদেশের ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য যুক্তরাজ্যের বাজারে...

এই বিভাগের অন্যান্য সংবাদ