spot_img

বিচার বিভাগের অকার্যকর স্বাধীনতা সম্মিলিত ব্যর্থতা: মইনুল ইসলাম

অবশ্যই পরুন

বিচার বিভাগের স্বাধীনতা কোথাও কার্যকর নেই। এটি সম্মিলিত ব্যর্থতা। এমন মন্তব্য করেছেন গুম তদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।

বুধবার (২০ নভেম্বর) নির্বাহী থেকে বিচার বিভাগ পৃথকীকরণের ১৭ বছর শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, কেবল বিচারকই নয় রায়ের গুণগত মানও নিশ্চিত করা প্রয়োজন। বিচারকদের মানসিকভাবে স্বাধীন হওয়ার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

আইন সংস্কার কমিশনের সদস্য মাসদার হোসেন বলেন, বিচার বিভাগ স্বাধীন বলা হলেও মোটেও তা স্বাধীন নয়। বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে প্রশাসন। বিচারকরা প্রশাসনের কোন কাজে হস্তক্ষেপ করতে পারেন না।

সাবেক জেলা জজ ইকতেদার আহমেদ বলেন, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক সেটা কোন রাজনৈতিক দলই চায়নি। ফলশ্রুতিতে বিচার বিভাগের আজকে এই দুরবস্থা। এখনই সঠিক সময় বিচার বিভাগকে পুরোপুরি স্বাধীনভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করার।

সর্বশেষ সংবাদ

বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সোমবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ