spot_img

রোনালদোর জোড়া গোলে উড়ে গেলো পোল্যান্ড

অবশ্যই পরুন

ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোল করার ম্যাচে পোল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। আর এই জয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে পর্তুগাল।

নিজ দেশের শহর পোর্তোতে পোল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে পর্তুগালরা। কিন্তু ব্রুনো ফার্নান্দেস, রাফায়েল লিয়াওদের ফিনিসিং ব্যর্থতায় প্রথমার্ধ থাকে গোল শূন্য। দ্বিতীয়ার্ধে শুরু হয় পর্গুগালের গোল উৎসব। নুনো মেন্ডিসের ক্রসে দারুন হেডারে দলকে প্রথম লিড এনে দেন রাফায়েল লিয়াও।

৭০ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারের হাতে বল লাগায় পেনাল্টি পায় পর্তুগাল। সুযোগ কাজে লাগিয়ে ৭২ মিনিটে নিজের প্রথম আর দলের দ্বিতীয় গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

৮০ মিনিটে গোলের দেখা পান ব্রুনো ফার্নান্দেস। দুরপাল্লার জোড়ালো শটে স্কার শিটে নাম তোলেন এই মিডফিল্ডার। তিন মিনিট পর পর্তুগালকে ৪-০তে এগিয়ে দেন পেদ্রো নেতো, গোলের জোগান দেন ক্রিশ্চিয়ানো।

তবে ৮৭ মিনিটে রোনালদো নিজেই আবারো স্কোর শিটে নাম তোলেন।এবার ভিতিনিয়ার ক্রসে অনবদ্য বাইসাইকেল কিকে চলমান নেশন্স লিগে নিজের পঞ্চম গোলটি করেন সিআর সেভেন। যা ৩৯ বছর বয়সি এই ফুটবলারের জাতীয় দলের হয়ে রেকর্ড ১৩৫ তম গোল। আর পেশাদার ফুটবলে রোনালদোর গোল সংখ্যাটা দাড়ালো ৯১০ এ।

ম্যাচের ৮৮ মিনিটে পোলিশরা এক গোল শোধ দিলেও ঠিকই ৫-১ গোলে বড় জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে গ্রুপ সেরা পর্তুগাল।

সর্বশেষ সংবাদ

এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন

মার্কিন পপতারকা বিলি আইলিশ সম্প্রতি ‘এল’ (Elle) ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদনে নিজের ক্যারিয়ার, রাজনীতি এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা...

এই বিভাগের অন্যান্য সংবাদ