spot_img

চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিলেন ট্রাম্প

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ের পর তার চিফ অব স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জয়ের পর এটিই হোয়াইট হাউজে ট্রাম্পের দেয়া প্রথম নিয়োগ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সিনিয়র উপদেষ্টা ছিলেন ওয়াইলস। ট্রাম্পের প্রচারণা অনুসারে, ওয়াইলস হবেন প্রথম নারী, যিনি এই দায়িত্ব পালন করবেন।

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সাধারণত প্রতিটি প্রেসিডেন্টের প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা মূলত হোয়াইট হাউসের ম্যানেজার হিসেবে কাজ করেন। এক্ষেত্রে, প্রেসিডেন্টের কর্মীদের মাঝে সমন্বয় করার দায়িত্ব থাকে তাদের ওপর।

এর পাশাপাশি, নীতিগত বিভিন্ন বিষয়ে তারা প্রেসিডেন্টকে পরামর্শও দিয়ে থাকেন এবং নীতি উন্নয়নের নির্দেশনা ও তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন।

সর্বশেষ সংবাদ

দ্রুত নাগরিকদের মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়তে বললো যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে মার্কিন নাগরিকদের অবিলম্বে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (৩ মার্চ) ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে...

এই বিভাগের অন্যান্য সংবাদ