spot_img

মুম্বাইয়ে হাসপাতালে ভর্তি আশা ভোসলে

অবশ্যই পরুন

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে অসুস্থ হয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানা গেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায় শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে তার হৃদরোগজনিত সমস্যা হয়েছে বলে গুজব ছড়ালেও পরে তার নাতনি জানাই ভোসলে সামাজিক মাধ্যমে জানান, ‘চরম ক্লান্তি ও বুকে সংক্রমণের’ কারণেই তাকে হাসপাতালে নিতে হয়েছে।

একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি এখন আগের চেয়ে ভালো আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। নাতনি জানাই ভোসলে ইনস্টাগ্রামে এক বার্তায় পরিবারের পক্ষ থেকে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানান। তিনি লিখেছেন, চিকিৎসা চলছে এবং আমরা আশা করছি সবকিছু ভালো হবে। শিগগিরই ইতিবাচক খবর জানাব।

এদিকে তার দ্রুত সুস্থতা কামনা করে বিভিন্ন তারকা শুভকামনা জানিয়েছেন। অভিনেতা নীল নীতিন মুকেশ, তানিশা মুখার্জি, সঞ্জয় কাপুর এবং অনুপম খের সামাজিক মাধ্যমে তার আরোগ্য কামনা করেছেন।

প্রায় সাত দশকের ক্যারিয়ারে আশা ভোসলে ভারতীয় সংগীতে অসামান্য অবদান রেখেছেন। তার গাওয়া “চুরা লিয়া হ্যায় তুমনে জো দিল কো”, এবং “পিয়া তু আব তো আজা” সহ অসংখ্য গান আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়। বর্তমানে ৯২ বছর বয়সী এই শিল্পী নিয়মিত প্লেব্যাক থেকে সরে এলেও সম্প্রতি পর্যন্ত লাইভ পারফরম্যান্সে অংশ নিচ্ছিলেন।

সর্বশেষ সংবাদ

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য আজ রোববার (১২ এপ্রিল) শপথ নিয়েছেন। তাদের শপথবাক্য পাঠ করিয়েছেন জাতীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ