spot_img

স্বর্ণসহ বাংলাদেশের দখলে ৮ পদক

অবশ্যই পরুন

সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের প্রথম তিন দিনেই দারুণ সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জসহ মোট ৮টি পদক নিশ্চিত করেছে বাংলাদেশের খেলোয়াড়রা। প্রতিযোগিতার শেষ দিনে এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার একদিনেই বাংলাদেশ একটি রৌপ্যসহ আরও ৫টি ব্রোঞ্জ পদক নিশ্চিত করে। এর আগে দলগত ইভেন্টে অনূর্ধ্ব-১৯ বালক দল স্বর্ণপদক জিতে নেয়, আর অনূর্ধ্ব-১৯ বালিকা দল গ্রুপ পর্বে তৃতীয় হয়ে ব্রোঞ্জ অর্জন করে।

একক ইভেন্টেও বাংলাদেশের খেলোয়াড়রা ভালো অবস্থানে রয়েছেন। দেশের শীর্ষ বালিকা খেলোয়াড় খই খই সাই মারমা এখনও পদকের লড়াইয়ে টিকে আছেন। এছাড়া অনূর্ধ্ব-১৯ বালক বিভাগে নাফিজ ইকবাল, আবুল হাশেম হাসিব এবং অনূর্ধ্ব-১৫ বিভাগে মো. মিদুল রহমান প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন।

দ্বৈত ইভেন্টে অনূর্ধ্ব-১৯ বালক বিভাগে নাফিজ ইকবাল ও আবুল হাশেম হাসিব জুটি সেমিফাইনাল জিতে অন্তত রৌপ্য পদক নিশ্চিত করেছে এবং ফাইনালে ভারতের মুখোমুখি হবে। অন্যদিকে অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৯ বালিকা দ্বৈত এবং মিশ্র দ্বৈতের বিভিন্ন ইভেন্টে বাংলাদেশ একাধিক ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে।

তবে কিছু খেলোয়াড় প্রি-কোয়ার্টার পর্যন্ত পৌঁছাতে না পারলেও সার্বিকভাবে বাংলাদেশের পারফরম্যান্স আশাব্যঞ্জক। শেষ দিনে আরও কয়েকটি ইভেন্টে বাংলাদেশের সামনে পদক জয়ের সুযোগ রয়েছে।

সর্বশেষ সংবাদ

৯ খাতে ব্যয় কমিয়ে পরিপত্র জারি করল সরকার

জ্বালানি সংকট পরিস্থিতিতে সরকারি গাড়ি কেনা, গাড়িতে জ্বালানি ব্যবহার, সভা-সেমিনারসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের পরিচালন ব্যয় হ্রাস করে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ