spot_img

চুক্তি মানছে না ইরান, হরমুজ প্রণালিতে ইরানের ভূমিকা নিয়ে ট্রাম্পের ক্ষোভ

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে ইরানের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর, বিবিসির।

ট্রাম্প অভিযোগ করে বলেন, ইরান গুরুত্বপূর্ণ এই নৌপথে তেল পরিবহন ব্যবস্থাপনায় খুবই খারাপ কাজ করছে এবং এটি পূর্ববর্তী কোনো চুক্তির অংশ নয়।

হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে দিয়ে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক করে জানান, ইরান যদি জাহাজ চলাচলে অতিরিক্ত ফি আরোপ করে থাকে, তবে তা অবিলম্বে বন্ধ করতে হবে।

এদিকে, লেবাননকে কেন্দ্র করে সংঘাত এখনো থামেনি। লেবাননের পক্ষ থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও নেতানিয়াহু স্পষ্টভাবে বলেছেন, লেবাননে কোনো যুদ্ধবিরতি নেই। বৃহস্পতিবারও (৯ এপ্রিল) দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রকেট লঞ্চ সাইট লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এই পরিস্থিতিতে ইসরায়েলের ধারাবাহিক হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিযোগ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করার হুমকি দিয়েছে ইরান।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তার সরকার লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছে। আলোচনায় মূলত ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পাবে।

এদিকে, আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতি আলোচনা নিয়ে একটি বৈঠক আয়োজন করা হবে বলে জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

সর্বশেষ সংবাদ

চিনি কি সত্যিই মাদকের মতো ক্ষতিকর? যা বলছে গবেষণা

প্রায় সব খাবারেই চিনি থাকে। আপনি এটি বুঝতে পারেন বা না পারেন, অধিকাংশ খাবারে চিনির বিষয়টি বিভিন্ন প্রতিবেদনে উঠে...

এই বিভাগের অন্যান্য সংবাদ