spot_img

সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

অবশ্যই পরুন

উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি টেলিফোনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আলোচনায় উভয় পক্ষ সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করেন।

এছাড়া, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে উত্তেজনা কমানোর উপায় নিয়ে মতবিনিময় করেন তারা।

এর আগে যুদ্ধবিরতির চুক্তি হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলা চালিয়েছিলো ইরান। খবর রয়টার্সের।

পাইপলাইনটি যুদ্ধ চলাকালে সৌদি আরবের একমাত্র অপরিশোধিত তেল রপ্তানির পথ হিসেবে ব্যবহৃত হতো।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছিলো, তারা বুধবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যার মধ্যে সৌদি আরবের ইয়ানবুতে অবস্থিত মার্কিন কোম্পানিগুলোর তেল স্থাপনাও রয়েছে বলে দাবি করেছিলো তারা।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের...

এই বিভাগের অন্যান্য সংবাদ