spot_img

পেজেশকিয়ান ও শেহবাজের ৪৫ মিনিটের ফোনালাপ

অবশ্যই পরুন

পাকিস্তানের উদ্যোগে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য ‘যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায়’ তেহরানের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে এই শান্তি আলোচনায় ওয়াশিংটন অংশ নেবেন কি-না সেটি এখনো নিশ্চিত করেনি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

আজ বুধবার (৮ এপ্রিল) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে প্রায় ৪৫ মিনিটের এক ফোনালাপে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য বৈঠকে তেহরানের অংশগ্রহণের কথা নিশ্চিত করেন মাসুদ পেজেশকিয়ান।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, আলাপটি ছিল ‘উষ্ণ ও আন্তরিক’। শেহবাজ শরিফ ইরানের নেতৃত্বের ‘দূরদর্শিতা’ ও যুদ্ধবিরতি মেনে নেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আলোচনার আয়োজন গ্রহণ করায় ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রীর অফিস জানায়, পেজেশকিয়ান পাকিস্তানের মধ্যস্থতাকে প্রশংসা করে দেশটির জনগণের জন্য শুভকামনা জানিয়েছেন। দুই নেতা যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়েছেন।

এদিকে, যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে এই আলোচনায় অংশগ্রহণ নিশ্চিত করেনি বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লিভিট বলেন, ‘প্রেসিডেন্ট বা হোয়াইট হাউস ঘোষণা না দেওয়া পর্যন্ত কিছুই চূড়ান্ত নয়।’

এর আগে পাকিস্তান ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্র ও ইরান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং ১০ এপ্রিল ইসলামাবাদে চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনা হতে পারে।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান

‘প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন’ বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে। এমনকি বিভিন্ন গণমাধ্যমেও এ নিয়ে সংবাদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ