spot_img

রোমানিয়ার কিংবদন্তি কোচ আর নেই

অবশ্যই পরুন

মারা গেলেন রোমানিয়ার কিংবদন্তি ফুটবল ব্যক্তিত্ব মিরসিয়া লুচেস্কু। খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকাতেই অসাধারণ সাফল্যের অধিকারী এই ফুটবল মেধা ৮০ বছর বয়সে মঙ্গলবার (৭ এপ্রিল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বুখারেস্ট ইউনিভার্সিটি ইমার্জেন্সি হাসপাতাল এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, গত শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লুচেস্কু। এরপর কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

হাসপাতালের বিবৃতিতে বলা হয়, ‘মিরচিয়া লুচেস্কু ছিলেন রোমানিয়ার অন্যতম সফল ফুটবল কোচ ও খেলোয়াড়। তিনিই প্রথম রোমানিয়া জাতীয় দলকে ১৯৮৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জায়গা করে দেন। প্রজন্মের পর প্রজন্ম তাকে হৃদয়ে ধারণ করেছে জাতীয় প্রতীকের মতো।’

খেলোয়াড় হিসেবে লুচেস্কুর ক্যারিয়ারও ছিল সমৃদ্ধ। তিনি ১৯৭০ সালের বিশ্বকাপে রোমানিয়া জাতীয় দলের অধিনায়ক ছিলেন। মাঠে তার নেতৃত্ব ও দক্ষতা তাকে দেশের অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করে।

কোচিং ক্যারিয়ারে লুচেস্কু ছিলেন এক অনন্য নাম। ইউরোপের বিভিন্ন ক্লাবে কাজ করে তিনি জিতেছেন একাধিক শিরোপা। দীর্ঘ সময় পর তিনি আবারও রোমানিয়া জাতীয় দলের দায়িত্ব নেন, বিশ্বকাপে দলকে তুলে আনার লক্ষ্য নিয়ে। তবে তার সেই মিশন পূরণ হয়নি। কয়েকদিন আগে প্লে-অফে তুরস্কের কাছে হেরে বিশ্বকাপের টিকিট হারায় রোমানিয়া।

শারীরিক অসুস্থতার কারণে মৃত্যুর মাত্র কয়েকদিন আগে জাতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ান লুচেস্কু। তার বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে রোমানিয়ার ফুটবল অঙ্গনে। ফুটবলপ্রেমীদের কাছে তিনি চিরকালই থাকবেন এক অনুপ্রেরণার নাম হিসেবে।

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে: হাজি বাবাই

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। সম্প্রতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ