spot_img

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় অর্জন হয়েছে: ট্রাম্প

অবশ্যই পরুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তির ফলে যুক্তরাষ্ট্র ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ অর্জন করেছে। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেছেন।

যুদ্ধবিরতিকে বিজয় হিসেবে দেখছে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়। ১০০ শতাংশ। এতে কোনো প্রশ্ন নেই।

ইরানের অবশিষ্ট পারমাণবিক উপাদানও যেকোনো শান্তিচুক্তির আওতায় আনা হবে বলে ট্রাম্পের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইউরেনিয়াম কীভাবে ব্যবস্থাপনা করা হবে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য না দিয়ে ট্রাম্প বলেন, সবকিছুই পুরোপুরি সমাধান করা হবে, নাহলে আমি এই চুক্তিতে যেতাম না।

প্রসঙ্গত, ইরানে নরক নামিয়ে আনার হুমকি-ধমকি দিয়ে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু সময় আগে স্রোতের বিপরীত দিকে গিয়ে অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে যুদ্ধবিরতির পেছনে একটি শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, ইরান সম্পূর্ণ ও নিরাপদভাবে হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে রাখলে এই স্থগিতাদেশ কার্যকর থাকবে, নাহলে যুদ্ধবিরতি ভঙ্গ হবে।

সর্বশেষ সংবাদ

বর্তমান সরকার শিক্ষাকে শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে: প্রধানমন্ত্রী

বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে। সেইসঙ্গে একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ