spot_img

এনএসসি তদন্ত ‘অবৈধ’ দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বিসিবি সভাপতি বুলবুল

অবশ্যই পরুন

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পরিচালিত তদন্ত প্রতিবেদনকে ‘ত্রুটিপূর্ণ, উদ্দেশ্যপ্রণোদিত ও আইনগতভাবে অকার্যকর’ বলে দাবি করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর হস্তক্ষেপও চেয়েছেন তিনি।

মঙ্গলবার (৭ এপ্রিল) দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে বুলবুল বলেন, ২০২৫ সালের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও বৈধভাবে হয়েছে এবং এতে কোনো ধরনের অনিয়ম হয়নি।

তিনি জানান, উক্ত নির্বাচন পরিচালনা করেন তিন সদস্যের নির্বাচন কমিশন, যার মধ্যে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী, সিআইডির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় ক্রীড়া পরিষদের একজন প্রতিনিধি ছিলেন।

বুলবুল অভিযোগ করেন, নির্বাচন নিয়ে আনা অনিয়মের দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এটি বোর্ডকে অস্থিতিশীল করার চেষ্টা।

তিনি আরও বলেন, এনএসসি কোনো স্বায়ত্তশাসিত ক্রীড়া ফেডারেশনের সমাপ্ত নির্বাচনি প্রক্রিয়া তদন্ত করার এখতিয়ার রাখে না এবং এই ধরনের হস্তক্ষেপ আইসিসির নীতিমালার পরিপন্থি।

বিসিবি সভাপতি দাবি করেন, নির্বাচিত বোর্ড ভেঙে দিয়ে একটি ‘অ্যাড-হক কমিটি’গঠন করা হয়েছে, যা তিনি ‘অবৈধ ও অসাংবিধানিক’ বলে উল্লেখ করেন।

তিনি সতর্ক করে বলেন, এই ধরনের সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে এবং বিনিয়োগ ও আয়োজনের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলবে।

বুলবুল শেষে আইসিসির প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচিত বোর্ডের বৈধতা রক্ষায় অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত। তিনি দাবি করেন, আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত তিনি বিসিবির বৈধ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ সংবাদ

বর্তমান সরকার শিক্ষাকে শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে: প্রধানমন্ত্রী

বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে। সেইসঙ্গে একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ