spot_img

ট্রাম্পের ঘোষণায় তেলের বাজারে ধস

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির আকস্মিক ঘোষণায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের পতন ঘটেছে। দীর্ঘ উত্তেজনার পর দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির খবরে বুধবার (৮ এপ্রিল) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে। আল জাজিরার বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৪.৮৪ ডলার বা ১৩.৬ শতাংশ কমে ৯৪.৪৩ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, ডব্লিউটিআই ক্রুডের দাম ১৬.১৩ ডলার কমে নেমেছে ৯৬.৮২ ডলারে। তেলের বাজারে এমন নজিরবিহীন পতনের পেছনে মূল প্রভাবক হিসেবে কাজ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণা।

ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এই চুক্তির অন্যতম প্রধান শর্ত হলো—ইরানকে তাৎক্ষণিকভাবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ খুলে দিতে হবে। দীর্ঘ অচলাবস্থার পর এই গুরুত্বপূর্ণ নৌপথটি সচল হওয়ার খবরে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হওয়ার আশা দেখছেন বিনিয়োগকারীরা।

একই সুর শোনা গেছে ইরানের পক্ষ থেকেও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও পাল্টা আক্রমণ থেকে বিরত থাকবে। এছাড়া পরবর্তী দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে তেহরান। দুই বৈরী দেশের এই নমনীয় অবস্থানে তেলের বাজারে স্বস্তি ফিরেছে।

সর্বশেষ সংবাদ

বর্তমান সরকার শিক্ষাকে শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে: প্রধানমন্ত্রী

বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে। সেইসঙ্গে একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ