৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৬৩১ জন।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) এ সংক্রান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।
এর আগে, গত বছরের ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৪৭তম বিসিএস প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার ফল মাত্র ৯ দিনের মাথায় ২৮ সেপ্টেম্বর প্রকাশ করেছিল পিএসসি।
এদিকে, ৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষার সম্ভাব্য সময় আগামী মে মাসে শুরু হবে বলে জানিয়েছে পিএসসি। বিস্তারিত সময়সূচি যথাসময়ে পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

