spot_img

দক্ষিণ এশিয়ায় একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম বাড়ায়নি: বিদ্যুৎ মন্ত্রী

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যে সংকট তৈরি হওয়ায় সব দেশের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোও জ্বালানি তেলের সংকট মোকাবিলায় হিমশিম খাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ মন্ত্রী বলেন, মধ্যপ্রচ্য সংকটের পর পাকিস্তান ৫০ শতাংশ তেলের দাম বৃদ্ধি করেছে। দক্ষিণ এশিয়ার সব দেশ জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে। দক্ষিণ এশিয়ায় একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম বাড়ায়নি। জ্বালানি তেলের দাম বিশ্বে বাড়ালেও কৃষি কার্যক্রম, শিল্প উৎপাদন ও সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখে সরকার এপ্রিল মাসের জ্বালানি তেলের দাম অপরিবর্তত রেখেছে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও হরমুজ প্রণালিতে বিধিনিষেধ থাকায় বৈশ্বিক জ্বালানি বিঘ্নিত হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ছে। জাহাজ চলাচলের ঝুঁকি তৈরি হয়েছে। এর পরও সরকার চেষ্টা করে সব ধরনের জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রয়েছে। দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে।

মন্ত্রী বলেন, দেশ এখন ডিজেল মজুত ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন। ১৪৮ হাজার মেট্রিক টন ৩০ এপ্রিলের মধ্যে দেশে আসবে। অকটেন মজুত আছে ১ হাজার ৫০০ টন। ৪৪৩ টন অকটেন এপ্রিলের মধ্যে জাহাজে আসবে। পেট্রল ১৬ হাজার টন মজুত আছে।

তিনি বলেন, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দাম নেওয়া রোধে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। মনিটরিং টিম গঠন করা হয়েছে। জুম অ্যাপের মাধ্যমে সভা করা হচ্ছে। পাচার বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সরবরাহ নিশ্চিতে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি বলেন, অবৈধ মজুত বন্ধে ৩৪২ অভিযান পরিচালনা করা হয়েছে। ৩১ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। অনেক মামলা দেওয়া হয়েছে। বিভিন্ন অভিযানে এ পর্যন্ত ৪০ লাখ ৬৭ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

সংসদে বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল পাস

জাতীয় সংসদে বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল পাস হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সবার সম্মিতে এ বিল পাশ হয়। বিলটি...

এই বিভাগের অন্যান্য সংবাদ