spot_img

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় যে কারণে অভিনয় করেননি বিপাশা হায়াত

অবশ্যই পরুন

‘বনলতা এক্সপ্রেস’ মুক্তির পর থেকেই ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সিনেমাটি। তবে মজার ব্যপার হলো নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াতও এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। তবে বিশেষ একটি কারণে তিনি এই সিনেমায় অভিনয় করতে রাজি হননি।

সম্প্রতি এক পডকাস্টে এমন তথ্যই দিয়েছেন বিপাশা হায়াত।

পডকাস্টে তিনি বলেন, নির্মাতা তানিম নূর নিজেই তাকে ফোন করে একটি চরিত্রের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।

বিপাশা হায়াতে আরও বলেন, যতটুকু শুনেছি, বনলতা এক্সপ্রেস খুবই ভালো হয়েছে। সিনেমাটি এখনও দেখিনি। তবে আমি সবসময় এমন কাজ করতে চাই যেখানে আমি শারীরিকভাবে পরিশ্রম করতে পারি। সেখানে আমার সেই পরিশ্রমের সুযোগ কম থাকায় আমি কাজটি গ্রহণ করি নি।’

সিনেমায় অভিনয় না করার কারণ হিসেবে তিনি আরও বলেন,‘আমি শুধু সেই ধরনের কাজের অপেক্ষায় আছি যেখানে শারীরিক ও মানসিকভাবে দুটো দিকেই ঘাম ঝরানোর সুযোগ থাকবে।’

তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ দেশে সাফল্য পাওয়ার পর এখন আন্তর্জাতিক মঞ্চেও মুক্তি পেয়েছে। ৩ এপ্রিল থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে প্রবাসী দর্শকদের জন্য সিনেমাটি দেখানো হচ্ছে।

এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা, জাকিয়া বারী মম ও আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।

নেটিজনেরা মনে করছেন, ব্যবসার দিক থেকে সিনেমাটি নির্মাতার আগের সফল ছবি ‘উৎসব’এর রেকর্ডও ছাড়িয়ে যাবে।

সর্বশেষ সংবাদ

সংসদে বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল পাস

জাতীয় সংসদে বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল পাস হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সবার সম্মিতে এ বিল পাশ হয়। বিলটি...

এই বিভাগের অন্যান্য সংবাদ