spot_img

জুলাই আন্দোলনে নিহতদের নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন সাকিব

অবশ্যই পরুন

জুলাই আন্দোলনের সময় নীরব ভূমিকা পালন করায় ব্যাপক সমালোচনার শিকার হয়েছিলেন সাকিব আল হাসান। তবে এবার জুলাই আন্দোলনে নিহতদের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাকিব আল হাসান।

সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, যে কোনো মৃত্যুই বেদনাদায়ক এবং অপ্রত্যাশিত। তার মতে, প্রতিটি জীবনের মূল্য রয়েছে এবং এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।

তিনি বলেন, ‘কোনো মৃত্যুই কাম্য নয়, প্রতিটি মৃত্যুই বেদনাদায়ক। প্রতিটি জীবনই অমূল্য।’ সেই সঙ্গে নিহতদের ঘটনায় নিরপেক্ষ তদন্তের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে সাকিব বলেন, আমি চাই প্রতিটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হয়ে বিচার নিশ্চিত করা হোক। কিন্তু কাউকে যেন অন্যায়ভাবে ফাঁসানো না হয়।

মূলত, জুলাই আন্দোলনের সময় কানাডায় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়েছিলেন সাকিব। দেশের বাইরে থাকলেও তাকে আসামী করে রাজধানীর আদাবর থানায় একটি হত্যা মামলা করেছেন শহীদ রুবেলের বাবা।

এ ছাড়াও আর্থিক অনিয়ম, শেয়ারবাজার কারসাজি ও দুর্নীতিসহ একাধিক মামলা রয়েছে এবং কিছু ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে, যার কারণে এখনও দেশে ফিরতে পারেননি তিনি

সর্বশেষ সংবাদ

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের ভুল ব্যবস্থাপনায় দেশে হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী

`দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক ও শিশুরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে’ সংসদ সদস্য আখতার হোসেনের এমন প্রশ্নের উত্তরে সংসদে স্বাস্থ্যমন্ত্রী সরদার...

এই বিভাগের অন্যান্য সংবাদ