spot_img

সংরক্ষিত মহিলা আসনের তফসিল ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

অবশ্যই পরুন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল হবে আগামী ৮ এপ্রিল। ১২ মে ভোটগ্রহণ হবে। বিএনপি জোট পাবে ৩৬টি, ১৩টি পাবে জামায়াত জোট এবং একটি পাবে স্বতন্ত্র থেকে।

সোমাবার (৬ এপ্রিল) নির্বাচন কমিশন সভা শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।

তিনি জানান, ‎নির্বাচন পরবর্তী সময়ে ৫০টি মামলা হয়েছে। আদালতের আদেশে এসব আসনের মালামাল সংরক্ষণ করা হবে।

‎ইসি সচিব জানান, শেরপুর-৩ ও বগুড়া-৬ সংসদীয় আসনের ভোট ৯ এপ্রিল। শেরপুর-৩ আসনে পোস্টাল ভোটের কেন্দ্রসহ মোট ভোটকেন্দ্র ১২৯টি। বগুড়া-৬ আসনে পোস্টাল ভোটের কেন্দ্রসহ ১৫১ টি। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক আছে। জাতীয় নির্বাচনের মতোই নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে নির্বাচন কমিশন।

‎তিনি জানান, দুটি আসনের ফলাফল আদালতের আদেশে স্থগিত আছে। আদালত যেভাবে বলবে সেভাবে পদক্ষেপ নিবে ইসি।

ইসি সচিব জানান, ‎৮০ টি পর্যবেক্ষক সংস্থা থেকে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ প্রতিবেদন পাওয়া গেছে। এসব নিয়ে সেমিনার করবে ইসি।

তিনি জানান, ‎নির্বাচনী ব্যয়ের প্রতিবেদন দিতে কিছু প্রার্থীর সময় বৃদ্ধির আবেদন করেছে। তাদের জন্য এক মাস সময় দেওয়া হয়েছে।

ইসি সচিব জানান, ‎ভোটার দিবস উদযাপনের জন্য কমিটি করা হয়েছে, কমিটি তারিখ ও উদযাপনের পদ্ধতি নিরুপন করবেন।

তিনি জানান, ‎ইভিএম স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহার হবে না। তিনটি আলাদা প্রতিষ্ঠান এটি নিয়ে পর্যালোচনা করছে, এসব নিয়ে প্রতিবেদন পেলে পদক্ষেপ নিবে ইসি। যে যন্ত্রের প্রতি জনগণের অনাস্থা তা ব্যবহার করা হবে না।

সর্বশেষ সংবাদ

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের ভুল ব্যবস্থাপনায় দেশে হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী

`দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক ও শিশুরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে’ সংসদ সদস্য আখতার হোসেনের এমন প্রশ্নের উত্তরে সংসদে স্বাস্থ্যমন্ত্রী সরদার...

এই বিভাগের অন্যান্য সংবাদ