spot_img

কসবা সীমান্তে ৬০ বিজিবির অভিযান, পিকআপ ভর্তি ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ

অবশ্যই পরুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬০ বিজিবি)।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি যমুনা নিউজকে জানান, ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর-৬০ বিজিবির দায়িত্বরত এলাকা ব্রাহ্মণপাড়া ও আদর্শ সদর উপজেলা এবং কসবা উপজেলার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায় জওয়ানরা।

এ অভিযানে পিকআপ ভর্তি ভারতীয়— জিরা, মেহেদি, কসমেটিকস সামগ্রী, উন্নতমানের শাড়ি, বাসমতি চাল, সাবান, ফুসকা, পটকা, বাজি ও বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়। পিকআপসহ ভারতীয় জব্দকৃত এসব পণ্যের মূল্য প্রায় এক কোটি ৯০ লাখ টাকা।

জব্দকৃত পণ্য আখাউড়া কাস্টম্‌সে জমা দেওয়ার প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ

বিএনপি সরকার সংস্কার বাস্তবায়ন করবে: স্থানীয় সরকার মন্ত্রী

বিএনপি সরকার শুধু সংস্কার-ই চায় না, সংস্কার বাস্তবায়নও করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ