spot_img

ইরানের হামলায় অন্তত ২০০ মার্কিন পাইলট ও বিমান-কর্মী হতাহত: কমান্ডার মুসাভি

অবশ্যই পরুন

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ ডিভিশনের কমান্ডার সাইয়্যেদ মাজিদ মুসাভি মার্কিন পাইলটদের অবস্থানে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর দিয়েছেন।

তিনি বলেছেন, ইরাকে মার্কিন আগ্রাসন ও দুষ্কৃতি এবং ইসরায়েলি দুর্বৃত্ত সেনাদের কাপুরুষোচিত বিমান হামলাগুলোর জবাবে সৌদি আরবের আল-খারাজ মার্কিন বিমান ঘাঁটির বিমান-উড্ডয়ন-কর্মীদের আবাস-স্থল ও সমাবেশ-কেন্দ্রগুলো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এইসব হামলায় জঙ্গিবিমানের উল্লেখযোগ্য সংখ্যক পাইলটসহ দু’শরও বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে বলে তিনি জানিয়েছেন।

কমান্ডার মুসাভি আরও জানিয়েছেন, মার্কিন সেনাদের ক্ষয়ক্ষতির তালিকায় এওয়াক্স বিমান ও জ্বালানী ট্যাংকারগুলোর ক্ষয়ক্ষতির হিসাব বাদ দিয়েই কেবল বিমান-কর্মীদের ক্ষয়ক্ষতিকেই এই তালিকায় যোগ করা হয়েছে।

সূত্র: পার্সটুডে

সর্বশেষ সংবাদ

রাহুলের মৃত্যুর বিচার চেয়ে থানায় টলি তারকারা

শুক্রবার জরুরি বৈঠক শেষে টালিউডের আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল জানান, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরে ধারাবাহিকের প্রযোজনা সংস্থার কাছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ