spot_img

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন ভবনে ক্ষয়ক্ষতি

অবশ্যই পরুন

ইসরায়েলের দক্ষিণাঞ্চলের পর এবার দেশটির মধ্যাঞ্চলেও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় রোশ হাইয়িন এলাকার একটি অ্যাপার্টমেন্টে আগুন ধরে গেছে। এ ছাড়া পেতাহ তিকভা শহরের একটি ভবন এবং তেল আবিবের বেশ কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। বানি ব্রাক এলাকায় জরুরি উদ্ধারকারী দল কাজ করছে।

অন্যদিকে, চ্যানেল ১২-এর প্রতিবেদনে গিভাতায়িম এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা জানানো হয়েছে।

সূত্র: আল-জাজিরা

সর্বশেষ সংবাদ

দোকানপাট বন্ধে সরকারি সিদ্ধান্তই বহাল

দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সন্ধ্যা ৬টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত আপাতত বহাল রাখা হয়েছে বলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ