spot_img

এবার ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান

অবশ্যই পরুন

হরমুজ প্রণালির পর এবার কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওমান উপসাগরও নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইরান। গত রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিতে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানি নৌবাহিনীর একজন কমান্ডার এই চাঞ্চল্যকর দাবি করেন।

তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বর্তমানে ওমান উপসাগর এবং হরমুজ প্রণালির পূর্বাঞ্চল ইসলামি প্রজাতন্ত্রের নৌবাহিনীর সম্পূর্ণ নজরদারি ও নিয়ন্ত্রণে রয়েছে।

ওই কমান্ডার আরও জানান, ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৎপরতা ও কঠোর সামরিক মহড়ার মুখে মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ইরানি জলসীমা ছেড়ে শত শত মাইল দূরে সরে যেতে বাধ্য হয়েছে। বর্তমানে মার্কিন বাহিনী তেহরানের উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সরাসরি লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে। যেকোনো সময় মার্কিন সেনাদের ওপর কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইরানি সামরিক বাহিনী কেবল শত্রুপক্ষকে তাদের নিখুঁত নিশানার আওতায় আসার অপেক্ষায় রয়েছে। সীমার মধ্যে আসামাত্রই তাদের ওপর চূড়ান্ত আঘাত হানা হবে।

বিশ্লেষকদের মতে, ওমান উপসাগরে ইরানের এই একচ্ছত্র আধিপত্য ঘোষণা মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। মার্কিন বাহিনীর পিছু হটা এবং তেহরানের এই অনড় অবস্থান পুরো অঞ্চলের ভূ-রাজনীতিতে নতুন মোড় নিতে পারে। ইরান সাফ জানিয়ে দিয়েছে যে, তাদের জলসীমার সার্বভৌমত্ব রক্ষায় এবং যেকোনো ধরনের অনুপ্রবেশের দাঁতভাঙা জবাব দিতে তারা এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত।

সর্বশেষ সংবাদ

টানা ৪ দফা বাড়ানোর পর কমল স্বর্ণের দাম

টানা ৪ দফা দাম বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ