spot_img

সংসদে বিরোধীদলীয় নেতার মুলতবী প্রস্তাব নিয়ে আলোচনা মঙ্গলবার

অবশ্যই পরুন

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আগামী ৩১ মার্চ (মঙ্গলবার) দিনের সর্বশেষ বিষয় হিসেবে ২ ঘণ্টাকাল বিরোধী দলীয় নেতার মুলতবী প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করা হলো।

আজ রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনের মাঝে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে জাতীয় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য ঘিরে সরকার ও বিরোধী দলের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরবর্তীকালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদে উভয় পক্ষকে শান্ত হয়ে বসার আহ্বান জানান।

এ সময় ডেপুটি স্পিকার বলেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আপনি বসুন, মাননীয় সংসদ সদস্য আপনারা বসুন। দ্য ম্যাটার অলরেডি বিন ডিসাইডেট’

সর্বশেষ সংবাদ

লড়াই করেও সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের হার

বাংলায় একটি প্রবাদ আছে, ‘শেষ ভালো যার, সব ভালো তার’। এই শেষটাই ভালো হলো না বাংলাদেশের। এশিয়ান কাপ বাছাইয়ের...

এই বিভাগের অন্যান্য সংবাদ