ফিফা বিশ্বকাপ-২০২৬ এর সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্রকে ৫-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বেলজিয়াম। বিশ্বকাপের প্রস্তুতির সময়ে এই হার মরিসিও পচেত্তিনোর দলের জন্য বেশ লজ্জাজনক পরাজয়।
শনিবার(২৮ মার্চ) যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে মার্কিনদের মুখোমুখি হয় রেড ডেভিলরা।
ম্যাচের শুরুতেই ওয়েস্টন ম্যাকেনির গোলে এগিয়ে যায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। গোল হজম করে দ্রুতই ঘুরে দাঁড়ায় বেলজিয়ানরা। জেনো ডেবাস্ট, আমাদু ওনানা ও চার্লস ডি কেটেলেরের গোলে ম্যাচে ফেরে রেড ডেভিলরা, আর বদলি খেলোয়াড় ডডি লুকেবাকিও জোড়া গোল করেন।
ম্যাচ শেষে পচেত্তিনো বলেন, আমি এটাকে আমাদের জন্য একটি ভালো বাস্তবতার পরীক্ষা হিসেবে দেখছি, কারণ এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়ে উন্নতি করার এটাই সঠিক সময়। আমাদের অবশ্যই উন্নতি করতে হবে।

