spot_img

ভিয়েতনামকে হারিয়ে এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণ জয়

অবশ্যই পরুন

এশিয়া কাপ আর্চারিতে পুরুষ কম্পাউন্ড বিভাগে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। ফাইনালে ভিয়েতনামকে ২৩১-২২৫ স্কোরের ব্যবধানে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেন হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের কম্পাউন্ড দল।

এর আগে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। এরপর ফাইনালে ওঠার লড়াইয়ে ভুটানকে হারায় ২৩২-২২৮ স্কোরের ব্যবধানে।

‎‎বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দলের গড় স্কোর ৯.৬২। থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারিতে এবার বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ১০ আর্চার। তবে সব বিভাগে সাফল্য আসেনি।

ভালো করেনি রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী দল। কম্পাউন্ড নারী দল সেমিফাইনালে ওঠার লড়াইয়ে হেরে যায় থাইল্যান্ডের কাছে। ২৩০ স্কোর করে থাইল্যান্ড পদকের লড়াইয়ে পৌঁছে যায়। বাংলাদেশ করে ২২৯।

রিকার্ভ পুরুষ দলও আলো ছড়িয়ে বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে।

সর্বশেষ সংবাদ

পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এজন্য পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হারানো...

এই বিভাগের অন্যান্য সংবাদ