spot_img

শিগগিরই ইরানে পৌঁছাতে পারে রাশিয়ার ড্রোন

অবশ্যই পরুন

ইরানে ড্রোন পাঠাচ্ছে রাশিয়া, যা শিগগিরই দেশটিতে পৌঁছাতে পারে। দুই মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

তাদের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পরপরই গোপনে ক্রেমলিনের সাথে আলোচনা হয়েছে ইরানের। মার্চের শুরুতেই পাঠানো হয়েছে সহায়তা। ড্রোন ছাড়া-ও ওষুধ ও খাবার রয়েছে মস্কোর জাহাজে। যা চলতি মাসের শেষ নাগাদই পৌঁছে যাওয়ার কথা ইরানের বন্দরে।

এর আগে, তেহরানকে স্যাটেলাইট ছবি ও গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে মিত্র মস্কো।

এ বিষয়ে জানতে চাইলে সরাসরি স্বীকার করেননি ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ। উল্টো বলেছেন, অনেক ভুয়া তথ্য ঘুরে বেড়াচ্ছে। তবে, ইরানের নেতৃত্বের সাথে আলোচনা চলছে বলে স্বীকার করেন তিনি।

এর আগে, ইরানে ওষুধসহ মানবিক সহায়তা পাঠানোর কথা বলেছিল মস্কো। গত সপ্তাহেই আজারবাইজানের মাধ্যমে ১৩ টন ওষুধ পাঠানোর কথাও জানায়।

সর্বশেষ সংবাদ

দেড় বছরের মেয়ের বিরল রোগের কথা জানিয়ে ভেঙে পড়েছেন বরুণ ধাওয়ান

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান প্রথমবারের মতো তার দেড় বছর বয়সী মেয়ে লারার শারীরিক জটিলতা নিয়ে মুখ খুলেছেন। পডকাস্ট ‘বি...

এই বিভাগের অন্যান্য সংবাদ