spot_img

ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা

অবশ্যই পরুন

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ভিয়েতনামে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার (২৪ মার্চ) সেখানে দলের সঙ্গে যোগ দিয়েছেন লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী।

২৬ মার্চ ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ সামনে রেখে গত শনিবার ভিয়েতনামের পৌঁছায় বাংলাদেশ দল। ক্লাবের ব্যস্ততা থাকায় হামজা আজ দলের সঙ্গে যোগ দিলেন।

ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটি খেলে সিঙ্গাপুর পাড়ি দিবে বাংলাদেশ দল। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচটি খেলবেন হামজা-জামালরা।

সর্বশেষ সংবাদ

‘বিকল্প উৎস থেকে জ্বালানি আনার ব্যাপারে সফল হবে সরকার’

মধ্যপ্রাচ্য ছাড়াও যেসব উৎস থেকে জ্বালানি আনা যাবে, সে ব্যাপারে নিরলস কাজ করে যাচ্ছে সরকার এবং এতে সরকার সফল...

এই বিভাগের অন্যান্য সংবাদ