ইরানের রাজধানী তেহরানে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি হত্যার পর নতুন নিরাপত্তা পরিষদের প্রধান নিয়োগ দিয়েছে দেশটি।
নতুন করে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ বাঘের জোলঘাদর। তিনি এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একজন জ্যেষ্ঠ কমান্ডার ছিলেন এবং দীর্ঘদিন ধরে নিরাপত্তা ও প্রশাসনিক দায়িত্বে কাজ করেছেন।
এর আগে গত সপ্তাহে ইসরায়েলের হামলায় নিহত হন লারিজানি, যিনি ইরানের জাতীয় নিরাপত্তা কাঠামোর অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তার মৃত্যু দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্বে বড় ধরনের শূন্যতা তৈরি করেছে।
উল্লেখ্য, চলমান সংঘাতের মধ্যে ইরানের শীর্ষ নেতৃত্বে একের পর এক পরিবর্তন ঘটছে, যা দেশটির নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
সূত্র: আল-জাজিরা

