spot_img

২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ বন্ধ

অবশ্যই পরুন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আগামী ২৫ মার্চ পর্যন্ত সর্বসাধারণের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। আজ সোমবার (২৩ মার্চ) এক সরকারি তথ্য বিবরণীতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিবরণীতে বলা হয়, স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রস্তুতি এবং স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার সুবিধার্থে আজ সোমবার থেকে বুধবার (২৫ মার্চ) পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ থাকবে।

এছাড়া ২৬ মার্চ ভোরে আমন্ত্রিত অতিথিতিবৃন্দ শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ না করা পর্যন্ত জনসাধারণের প্রবেশে বিধিনিষেধ বজায় থাকবে। জাতীয় এই গুরুত্বপূর্ণ দিবসের মর্যাদা এবং স্মৃতিসৌধের পবিত্রতা ও সৌন্দর্য রক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ নাগরিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

সূত্র: বাসস

সর্বশেষ সংবাদ

দ্বিতীয়ার্ধের লড়াইয়ের পরও ভিয়েতনামের কাছে হার বাংলাদেশের

ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভিয়েতনামের কাছে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ক্লিশশিট রাখলেও প্রথমার্ধের ৩-০ গোলের ধাক্কা সামলাতে পারেনি লাল-সবুজের...

এই বিভাগের অন্যান্য সংবাদ