spot_img

ইরানকে পাশ কাটিয়ে হরমুজ প্রণালি নিয়ে মাথা ঘামাচ্ছে ২২ দেশ

অবশ্যই পরুন

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে ২২টি দেশ। জলপথটিতে ইরানের অবরোধের নিন্দা জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই উদ্যোগে যুক্ত হয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশ। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও এতে অংশ নিয়েছে। তবে জোটের বেশিরভাগ দেশই ইউরোপীয়।

গতকাল শনিবার (২১ মার্চ) ২২টি দেশের পক্ষ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করা হয়। বিবৃতিতে বলা হয়, “আমরা হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপদ পারাপার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। যেসব দেশ ইতোমধ্যে এই পরিকল্পনার প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে, আমরা তাদের উদ্যোগকে স্বাগত জানাই।”

বিবৃতিতে আরও বলা হয়, উপসাগরীয় অঞ্চলে নিরস্ত্র বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের সাম্প্রতিক হামলা এবং তেল-গ্যাস স্থাপনাসহ বেসামরিক অবকাঠামোতে আক্রমণের কঠোর নিন্দা জানানো হচ্ছে। দেশগুলোর অভিযোগ, ইরানি বাহিনী বর্তমানে হরমুজ প্রণালিকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তার জন্য বড় হুমকি।

বিশ্বের মোট জ্বালানি তেলের একটি উল্লেখযোগ্য অংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে প্রণালিতে ইরানের সাম্প্রতিক অবরোধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

সর্বশেষ সংবাদ

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৩টি তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত

কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় তিনটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়াও বরখাস্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ