spot_img

শতাধিক মানুষসহ ব্রিজ ভেঙে নদীতে, ৪ শিশুর লাশ উদ্ধার

অবশ্যই পরুন

জামালপুরের দেওয়ানগঞ্জে থানার সামনে শতাধিক মানুষসহ একটি ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে চার শিশু নিহত এবং এক শিশু নিখোঁজ রয়েছে।

আজ শনিবার (২১ মার্চ) বিকেলে ঈদের দিন দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই ওই স্থানে মানুষের ব্যাপক সমাগম হয়। এবারও ঈদের দিন বিকেলে সেখানে প্রচুর মানুষ জড়ো হন। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও অতিরিক্ত চাপের কারণে হঠাৎ সেটি ভেঙে পড়ে। এ সময় ব্রিজে থাকা শতাধিক মানুষ নদীতে পড়ে যান। তাদের মধ্যে অনেকেই সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও কয়েকজন শিশু পানির স্রোতে ভেসে যায়। ঘটনাস্থলেই ৪ শিশুর মৃত্যু হয়।

দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

সর্বশেষ সংবাদ

শিগগিরই ইরানে পৌঁছাতে পারে রাশিয়ার ড্রোন

ইরানে ড্রোন পাঠাচ্ছে রাশিয়া, যা শিগগিরই দেশটিতে পৌঁছাতে পারে। দুই মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম...

এই বিভাগের অন্যান্য সংবাদ