spot_img

সর্বসাধারণের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

কূটনীতিক-শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০ টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন তিনি। এসময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে ভোর থেকেই মানুষের ঢল নামে।

এদিন সকাল সাড়ে আটটা থেকে সর্বসাধারণের জন্য যমুনা প্রাঙ্গণের প্রবেশপথ উন্মুক্ত করা হলে মুহূর্তেই ভিড় বাড়তে থেকে সেখানে। সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সেখানে জড়ো হন।

যুক্তরাজ্যে দীর্ঘ দেড় যুগ নির্বাসন কাটানোর পর এবারই প্রথম দেশে ঈদ করছেন তারেক রহমান। গত বছরের ২৫ ডিসেম্বর পরিবার নিয়ে তিনি দেশে ফেরেন।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের পর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। সরকারপ্রধান হিসেবে এটিই তারেক রহমানের প্রথম ঈদ। এর আগে সকালে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ সংবাদ

শতাধিক মানুষসহ ব্রিজ ভেঙে নদীতে, ৪ শিশুর লাশ উদ্ধার

জামালপুরের দেওয়ানগঞ্জে থানার সামনে শতাধিক মানুষসহ একটি ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে চার শিশু নিহত...

এই বিভাগের অন্যান্য সংবাদ