spot_img

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অবশ্যই পরুন

পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে লিড নিয়েছে নিউজিল্যান্ড। প্রতিপক্ষের দেয়া ১৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ২২ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে কিউইরা।

শুক্রবার (২০ মার্চ) অকল্যান্ডের ইডেন পার্কে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা।

আগে ব্যাট করতে নেমে শুরুটাই ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। টপ-অর্ডারের মতোই ব্যর্থ হয়েছেন মিডল অর্ডারের ব্যাটাররাও। আর তাতেই বড় সংগ্রহ পায়নি তারা।

দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন এনকোবানি মোকেইনা। ২৩ রান করেন জর্জ লিন্ডে।বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা স্পর্শ করতে পারেননি। শেষ পর্যন্ত ১৩৬ রানে থামে সফরকারীদের ইনিংস।

রান তাড়া করতে নেমে কিউইদের উদ্বোধনী জুটিতেই আসে ৯৬ রান। ২৬ বলে ৩৯ রান করে আউট হন ওপেনার ডেভন কনওয়ে।

পরের উইকেটে নেমে ১৭ রান করে আউট হন টিম রবিনসন। এরপর নিক কেলিকে নিয়ে জয় নিশ্চিত করেন টম লাথাম। ফিফটি পূরণের পর লাথাম অপরাজিত থাকেন ৬৩ রানে।

আগামী রোববার সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে দু’দল। ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১২টায়।

সর্বশেষ সংবাদ

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৩টি তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত

কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় তিনটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়াও বরখাস্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ