spot_img

নিউক্যাসলকে গোলবন্যায় ভাসিয়ে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

অবশ্যই পরুন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগে নিউক্যাসল ইউনাইটেডকে ৭-২ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা। শেষ ষোলো পর্বের এই দ্বৈরথে দুই লেগ মিলিয়ে ৮-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে কাতালান ক্লাবটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সা। ষষ্ঠ মিনিটে ফারমিন লোপেজের দারুণ কাউন্টার অ্যাটাক থেকে গোল করে দলকে এগিয়ে দেন রাফিনিয়া। তবে নয় মিনিট পর লুইস হলের ক্রস থেকে গোল করে সমতা ফেরান অ্যান্থনি এলাঙ্গা। এরপরই রাফিনিয়ার ফ্রি-কিক থেকে মার্ক বার্নালের গোলে আবারও এগিয়ে যায় বার্সেলোনা। কিন্তু ২৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এলাঙ্গা। প্রথমার্ধের যোগ করা সময়ে ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় বার্সা। কিয়েরান ট্রিপিয়ারের ফাউলের পর স্পট কিক থেকে গোল করে ইয়ামাল।

বিরতির পর আরও ভয়ংকর রূপ নেয় বার্সেলোনা। ৫২তম মিনিটে ফারমিন লোপেজ দলের চতুর্থ গোল করেন। এরপর দ্রুতই জোড়া গোল করেন রবার্ট লেভানডোভস্কি—প্রথমটি কর্নার থেকে হেডে, দ্বিতীয়টি ইয়ামালের থ্রু পাস থেকে। ৭৩তম মিনিটে জ্যাকব র‍্যামসির ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনিয়া, যা ব্যবধান আরও বাড়ায়।

এ জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা।

ম্যাচ শেষে রাফিনিয়া বলেন, আমরা খুবই খুশি, এটা ছিল দারুণ পারফরম্যান্স।

সর্বশেষ সংবাদ

শতাধিক মানুষসহ ব্রিজ ভেঙে নদীতে, ৪ শিশুর লাশ উদ্ধার

জামালপুরের দেওয়ানগঞ্জে থানার সামনে শতাধিক মানুষসহ একটি ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে চার শিশু নিহত...

এই বিভাগের অন্যান্য সংবাদ