spot_img

মধ্যপ্রাচ্যের বৃহত্তর যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য: স্টারমার

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও বৃহত্তর কোনো যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাজ্য—এমন অবস্থান স্পষ্ট করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার।

সোমবার এক বক্তব্যে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাজ্যের প্রধান অগ্রাধিকার হচ্ছে ওই অঞ্চলে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে সামরিক সহায়তা না দিলে ন্যাটোর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে। তিনি যুক্তরাজ্যসহ মিত্র দেশগুলোর প্রতি ওই অঞ্চলে সামরিক সমর্থন দেওয়ার আহ্বান জানান।

তবে স্টারমার বলেন, যুক্তরাজ্য নিজের নিরাপত্তা ও মিত্রদের রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, কিন্তু দেশটি কোনোভাবেই সংঘাতকে আরও বিস্তৃত আকারে নেওয়ার পক্ষে নয়।

তিনি আরও বলেন, লন্ডন দ্রুত একটি কূটনৈতিক সমাধানের মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে যাবে।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান

‘প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন’ বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে। এমনকি বিভিন্ন গণমাধ্যমেও এ নিয়ে সংবাদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ