spot_img

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত

অবশ্যই পরুন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে ছুটিতে যাচ্ছেন ক্রিকেটাররা। ঈদের পর ছুটি কাটিয়ে আবারও ক্যাম্পে ফেরার কথা রয়েছে ক্রিকেটারদের। এপ্রিলেই আবার আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা রয়েছে।

সূচি অনুযায়ী, ১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে নিউজিল্যান্ড দল। এই সাদা বলের দ্বিপাক্ষিক সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি ম্যাচ খেলা হবে। বিশ্বকাপ বয়কটের পর এই সিরিজ দিয়েই আবার টি–টোয়েন্টি ক্রিকেটে ফিরবে বাংলাদেশ।

বাংলাদেশে পৌঁছানোর পর কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে কিউইরা ১৬ এপ্রিল পর্যন্ত সময় পাবে। এরপর ১৭ এপ্রিল শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে, যার ভেন্যু মিরপুর। একই মাঠে ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। এরপর দুই দল যাবে চট্টগ্রামে, সেখানে ২৩ এপ্রিল সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

এরপর ২৭ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। দ্বিতীয় টি-টোয়েন্টি হবে ২৯ এপ্রিল। সংক্ষিপ্ত ফরম্যাটের শেষ ম্যাচ খেলতে আবার ঢাকায় ফিরবে দুই দল, ২ মে মিরপুরে হবে শেষ টি–টোয়েন্টি।

ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায় এবং টি–টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬টায়।

সর্বশেষ সংবাদ

ঢাকাকে পরিচ্ছন্ন মহানগরী হিসেবে গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন মহানগরী করার জন্য ঢাকার দুই সিটি করপোরেশনকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ)...

এই বিভাগের অন্যান্য সংবাদ