spot_img

রাফিনিয়ার হ্যাটট্রিকে প্রতিশোধ শীর্ষে থাকা বার্সেলোনার

অবশ্যই পরুন

ঘরের মাঠে জ্বলে উঠলেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। সেভিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই দুটি পেনাল্টি কাজে লাগিয়ে দলকে চালকের আসনে বসান তিনি। দ্বিতীয়ার্ধে আরও এক গোল করে পূরণ করলেন হ্যাটট্রিক। তাতে শুরু থেকেই দাপট দেখিয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

রোববার (১৫ মার্চ) কাম্প ন্যুতে লা লিগার ম্যাচে সেভিয়াকে ৫–২ গোলে হারিয়েছে বার্সেলোনা। এটি বার্সার জন্য ছিল মধুর প্রতিশোধ। গত অক্টোবরে সেভিয়ার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল তারা। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্টের লিড পুনরুদ্ধার করেছে শীর্ষে থাকা বার্সা।

নিউক্যাসলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ টাইয়ের দ্বিতীয় লেগের আগে হান্সি ফ্লিকের দল দারুণভাবে প্রস্তুতি সেরেছে। রাফিনিয়া হ্যাটট্রিক ছাড়াও​দানি ওলমো ও জোয়াও কানসেলোও গোল করেছেন। নভেম্বরে ন্যু ক্যাম্পে ফেরার পর এটি ছিল বার্সার টানা ১২তম জয় এবং তাদের গোল সংখ্যা দাঁড়িয়েছে ৩৯-এ।

এদিন ম্যাচের শুরুটা ছিল বার্সেলোনার জন্য স্বপ্নের মতো। নবম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রাফিনিয়া। ডি-বক্সে কান্সেলোকে ফাউল করায় স্পট কিকের সুযোগ পায় স্বাগতিকরা। স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

এর কিছুক্ষণ পর আবারও পেনাল্টি পায় বার্সেলোনা। এবার কান্সেলোর নেওয়া শট সেভিয়ার ডিফেন্ডার জোয়াও কার্মোনার হাতে লাগলে ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ২১তম মিনিটে সফল স্পট কিক থেকে দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া।

প্রথমার্ধের শেষ দিকে আক্রমণের ধার আরও বাড়ায় বার্সেলোনা। ৩৮ মিনিটে সেভিয়ার রক্ষণভাগ ভেঙে পড়লে ওলমো তৃতীয় গোলটি করেন। সেভিয়া ঘুরে দাঁড়ায় এবং প্রথমার্ধের ইনজুরি টাইমে আশা জাগিয়ে তোলে। ওসো হুয়ানলু সানচেজের একটি চমৎকার ক্রসে দারুণ ভলিতে গোল করেন।

দ্বিতীয়ার্ধ শুরুর পর ৫১ মিনিটে রাফিনিয়া তার হ্যাটট্রিক পূর্ণ করেন। বার্সেলোনা আবারও নিজেদের আধিপত্য ফিরে পায়। ফারমিন লোপেজ একটি ড্রাইভ রানের মাধ্যমে সুযোগটি তৈরি করেন এবং রাফিনিয়ার শট নেমানজা গুডেলজের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়।

লা লিগার চলতি মৌসুমে এটিই রাফিনিয়ার প্রথম হ্যাটট্রিক। লিগে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১১টিতে, যা সমান রবার্ট লেভানডোভস্কির সমান। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে রাফিনিয়ার গোল এখন ১৭টি। বিশ্বকাপের আগে তার এমন ফর্ম ব্রাজিল সমর্থকদের নতুন করে আশা দেখাচ্ছে।

৬০ মিনিটে একটি চমৎকার একক প্রচেষ্টায় কানসেলো স্কোরবোর্ডে নিজের নাম লেখান। ম্যানচেস্টার সিটির প্রাক্তন এই ফুলব্যাক মাঝমাঠ থেকে বল নিয়ে দ্রুত এগিয়ে গিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে গোল করেন। বলটি ওদেসিয়াস ভ্লাহোদিমোসের পায়ে লেগে জালে জড়ায়।

পোলিশ তারকা রবার্ট লেভান্ডোভস্কি শেষের দিকে বার্সার লিড বাড়ানোর দুটি ভালো সুযোগ নষ্ট করেন। ইনজুরি টাইমে হেড থেকে জিব্রিল সু একটি গোল করে ব্যবধান কমান।

উল্লেখ্য, এই জয়ে লা লিগায় ২৮ ম্যাচে ২৩ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার সংগ্রহ এখন ৭০ পয়েন্ট। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে সেভিয়া।

সর্বশেষ সংবাদ

ঢাকাকে পরিচ্ছন্ন মহানগরী হিসেবে গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন মহানগরী করার জন্য ঢাকার দুই সিটি করপোরেশনকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ)...

এই বিভাগের অন্যান্য সংবাদ