spot_img

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

অবশ্যই পরুন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির ধীগুরা আইল্যান্ডের একটি নির্মাণাধীন কম্পানির লেবার কোয়ার্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন দুই প্রবাসী বাংলাদেশি।

শুক্রবার (১৩ মার্চ) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহতদের নাম প্রকাশ করেছে হাইকমিশন। নিহতরা হলেন—তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম, মো. নূরনবী সরকার।

গুরুত্বর আহতরা হলেন—জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন। তাদের মালে আইজিএম হসপিটালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। হাইকমিশন থেকে আহতদের খোঁজ নেওয়া হয়েছে।

এ ছাড়া মৃতদেহগুলো দ্রুত দেশে প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে হাইকমিশন।

সর্বশেষ সংবাদ

হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের (নিম্নকক্ষ) স্পিকার মিল্টন ডিকের...

এই বিভাগের অন্যান্য সংবাদ