spot_img

চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ

অবশ্যই পরুন

দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের (২০২৫-২৬) জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত সময়ে দেশে মোট ২ হাজার ৪৩৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১ হাজার ৯৮২ কোটি মার্কিন ডলার। এ হিসাবে রেমিট্যান্স প্রবাহ ২২ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১১ মার্চ একদিনে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ১৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।

চলতি মাসের ১ থেকে ১১ মার্চ পর্যন্ত সময়ে দেশে মোট ১৯২ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৩৩ কোটি মার্কিন ডলার।

সে হিসাবে গত বছরের একই সময়ে ১১ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ প্রায় ৪৪ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সর্বশেষ সংবাদ

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের ভুল ব্যবস্থাপনায় দেশে হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী

`দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক ও শিশুরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে’ সংসদ সদস্য আখতার হোসেনের এমন প্রশ্নের উত্তরে সংসদে স্বাস্থ্যমন্ত্রী সরদার...

এই বিভাগের অন্যান্য সংবাদ