spot_img

দ্য হানড্রেড নিলামের আগেই নাম প্রত্যাহার ৫ ক্রিকেটারের

অবশ্যই পরুন

ইংল্যান্ডের জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট লিগ দ্য হানড্রেডের নিলাম শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। তার সঙ্গে আরও চার বিদেশি ক্রিকেটারও নিলাম থেকে সরে দাঁড়িয়েছেন।

বুধবার (১১ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আফ্রিদির পাশাপাশি নিলাম থেকে সরে গেছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারিন, আফগানিস্তানের আল্লাহ মোহাম্মদ গজনফার ও অস্ট্রেলিয়ার পিটার সিডল।

তবে তাদের নাম প্রত্যাহারের নির্দিষ্ট কারণ জানায়নি ইসিবি। ধারণা করা হচ্ছে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সূচি ও আন্তর্জাতিক সিরিজের ব্যস্ততার কারণে তারা সরে দাঁড়িয়েছেন। এদিকে তাদের সরে দাঁড়ানোয় ফ্র্যাঞ্চাইজিগুলোকে শেষ মুহূর্তে পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে।

এবারের নিলামে আফ্রিদি ‘টিয়ার-১ ফাস্ট বোলার’ বিভাগে থাকার কথা ছিল। এর আগে, ২০২৩ সালে ওয়েলস ফায়ারের হয়ে খেলেছিলেন তিনি এবং ছয় উইকেটও নিয়েছিলেন। আফ্রিদির সরে দাঁড়ানোর পরও নিলামে পাকিস্তানের ১৩ ক্রিকেটার এখনো তালিকায় রয়েছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পাকিস্তানি ক্রিকেটারদের দ্য হানড্রেডে অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছিল। ৪টি ফ্র্যাঞ্চাইজির মালিকানা ভারতীয় প্রতিষ্ঠান কেনায় তাদের নিয়ে শঙ্কা ছিল। তবে আয়োজকরা জানিয়েছে, দলগুলো খেলোয়াড় বাছাই করবে পারফরম্যান্স, প্রাপ্যতা ও দলের প্রয়োজন বিবেচনা করেই।

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে ফেরানো হচ্ছে বাংলাদেশিদের

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত অঞ্চল ইসলামী প্রজাতন্ত্র ইরান থে‌কে দে‌শে ফির‌তে আগ্রহী বাংলাদেশিদের প্রত্যাবাসনের উদ্যোগ নিয়েছে সরকার। দেশ‌টি‌তে থাকা কয়েকশ বাংলাদেশিকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ