spot_img

চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি কোম্পানির হাতেই থাকছে: আপিল বিভাগের রায়

অবশ্যই পরুন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে এই টার্মিনাল ব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ ও পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান সব আইনি জটিলতার অবসান ঘটল।

হাইকোর্টের পূর্ববর্তী রায়কে বহাল রেখে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে এনসিটির ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে দেওয়ার প্রক্রিয়া চ্যালেঞ্জ করে জনস্বার্থে একটি রিট আবেদন করেছিলেন যুব অর্থনীতি ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হাসান।

হাইকোর্ট সেই আবেদন খারিজ করে সরকারের সিদ্ধান্তকে বৈধতা দিলে এর বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়েছিল। আজ শুনানি শেষে উচ্চ আদালত সেই আপিলও খারিজ করে দেন।

আদালতের এই আদেশের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক রুশদ হক সন্তোষ প্রকাশ করে সংবাদমাধ্যমকে বলেন, “আপিল বিভাগের এই রায়ের মাধ্যমে বন্দর চুক্তি ও ব্যবস্থাপনা সংক্রান্ত দীর্ঘদিনের আইনি ধোঁয়াশার অবসান হলো।

তিনি আরও যোগ করেন, চট্টগ্রাম বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার ব্যবস্থাপনা আন্তর্জাতিক মানের বিদেশি প্রতিষ্ঠানের হাতে থাকলে এর পরিচালনা দক্ষতা ও সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। এটি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, বন্দরের আধুনিকায়ন ও বিশ্বমানের সেবা নিশ্চিত করতে সরকার নিউমুরিং কন্টেইনার টার্মিনালের অপারেশনাল কার্যক্রম আন্তর্জাতিক অপারেটরের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নেয়, যা নিয়ে আইনি লড়াই চলছিল।

সর্বশেষ সংবাদ

মার্কিন-ইসরায়েলি যুদ্ধের কারণে ৩০ কোটি মানুষের খাদ্য পরিবহন রুট হুমকিতে

ইরান জানিয়েছে, দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের ফলে শুধু ইরান নয়, বরং পশ্চিম এশিয়া ও ইউরেশিয়ার প্রায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ